ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেনা অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় মাদককারবারি গ্রেফতার

জসিম দীর্ঘদিন ধরে আশুগঞ্জে অবস্থান করে পাখি বেচাকেনার আড়ালে মাদককারবার করছিলেন বলে জানা গেছে।গ্রেফতার জসিম নবীনগর উপজেলার মো: তৈয়ব মিয়ার ছেলে|

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে পুলিশের হ্যান্ডকাফসহ জসিম ওরফে ‘পাখি জসিম’ (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সাথে এক নারী সহযোগীকেও আটক করা হয়।মঙ্গলবার (৮ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।এর আগে সোমবার (৭ জুলাই) রাতে আশুগঞ্জের জাকির মার্কেটের ‘শাহজালাল পাখির মেলা’ দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

 তিনি দীর্ঘদিন ধরে আশুগঞ্জে অবস্থান করে পাখি বেচাকেনার আড়ালে মাদককারবার করছিলেন বলে জানা গেছে। স্থানীয়ভাবে তিনি ‘পাখি জসিম’ নামে পরিচিত।এছাড়া পুলিশের সোর্স হিসেবে তার পরিচিতি রয়েছে এবং তাকে প্রায়ই পুলিশের বিভিন্ন অভিযানে অংশ নিতে দেখা গেছে। শারীরিক গঠন ও পুলিশের সাথে ঘনিষ্ঠ চলাফেরার কারণে অনেকেই তাকে পুলিশের লোক ভাবতেন।

আটক নারী সহযোগী হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো: গোলাম হোসেনের মেয়ে মোছা: হোসনা আক্তার (২৪)।

যৌথবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জসিম ও হোসনার কাছ থেকে ৬৬৫ পিস ইয়াবা, নগদ এক লাখ ৩৯ হাজার ৯২৭ টাকা, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকি-টকি সেট এবং পুলিশের একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্র জানায়, ‘পাখি জসিম’ দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও নামধারী কয়েকজন সাংবাদিকের ছত্রছায়ায় মাদককারবারি করতেন। জসিমের বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির একাধিক সভায় অভিযোগ তোলা হয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খাইরুল আলম জানান, ‘গ্রেফতার হওয়া মাদককারবারিদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার

সেনা অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় মাদককারবারি গ্রেফতার

আপডেট সময় ১১:৪১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫