ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সৌদি আরবে বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

পর্যটনকেন্দ্র হিসেবে নিজেদের প্রস্তুতি ও আধুনিক অবকাঠামো দিয়ে বিশ্বকে বারবার চমকে দিচ্ছে সৌদি আরব। তারই অংশ হিসেবে রাজধানী রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো—‘রিয়াদ মেট্রো’। গত বছরের ডিসেম্বরে চালু হওয়া এই স্বয়ংক্রিয় দ্রুতগামী রেলব্যবস্থা এখন শুধুই যাতায়াতের মাধ্যম নয়, বরং পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা।

১৭৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো নেটওয়ার্ক ছয়টি লাইনে বিস্তৃত এবং ২২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত। ৮৫টি স্টেশনের মধ্যে চারটি বিশেষভাবে সাজানো হয়েছে পর্যটকদের জন্য—কাসর আল হোকম, কেএএফডি, এসটিসি ও ওয়েস্টার্ন স্টেশন।

মেট্রোতে রয়েছে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম ও সৌর প্যানেল। ভাড়া অত্যন্ত সাশ্রয়ী—দুই ঘণ্টার জন্য মাত্র চার সৌদি রিয়াল (প্রায় এক ডলার)। পুরুষ, পরিবার ও প্রথম শ্রেণির জন্য আলাদা কারেজ রাখা হয়েছে।

রিয়াদ সিটি কমিশনের সিইও ইব্রাহিম বিন মুহাম্মেদ আল সুলতান বলেন, ‘এই প্রজেক্ট শহরের চিত্র বদলে দিয়েছে। এটি অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও নগর উন্নয়নের সঙ্গেও যুক্ত।’

চালুর ছয় মাসেই মেট্রো ব্যবহার করেছেন ১৮ মিলিয়নের বেশি যাত্রী। ভবিষ্যতে নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। ফলে রিয়াদ মেট্রো শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং শহরের আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

সৌদি আরবে বিশ্বের দীর্ঘতম ড্রাইভারবিহীন মেট্রো

আপডেট সময় ১২:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫