ময়মনসিংহ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না বললেন প্রাণিসম্পদ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলছেন, শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। শনিবার (২ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আয়োজিত ‘স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, শেখ হাসিনার বিচার এই মাটিতে হতেই হবে। তার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। অন্য কোনো সরকার আসা বা তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেওয়া, তা এই অন্তর্বর্তী সরকার করতে পারে না।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিচার যেন আমরা করতে পারি, সেজন্য আপনারা মাঠে আছেন। আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো।

তিনি আরও বলেন, রাষ্ট্রের কোনো মেরামতের পরিবর্তন না করে শুধু সরকার পরিবর্তনের জন্য উঠে পড়ে লেগেছি। আমরা কিন্তু এখনও কোনো রাষ্ট্রের পরিবর্তন বা সংবিধানের পরিবর্তন করিনি। যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তা এখনও বহাল আছে। কাজেই এই সংবিধান ও রাষ্ট্র রেখে শুধু সরকার পরিবর্তন করে আমার মনে হয়, আমরা তেমন কিছু অর্জন করতে পারবো না।

মৎস্য উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ নানাভাবে রয়েছে, এর বিরুদ্ধে কাজ করতে হবে। সবাই মিলে আমরা রাস্তায় থাকবো। আমরা আপনাদের বাইরের কেউ নই।

 এদিকে আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাংশ ক্ষমতাসীনদের দোসরদের অর্থের বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনের মর্যাদা যেন কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি লুটপাট করে নষ্ট না করে।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের নামে অনেকেই এখন টাকার লেনদেনে জড়িত হয়ে পড়েছে। এমনকি কেউ কেউ নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে দুর্নীতি করছে। এসব ব্যক্তিকে আইনের হাতে তুলে দেওয়া জরুরি।

আলোচনায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় সরকারের গাফিলতির অভিযোগ এনে বলেন, আর কোনো নামেই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না।

এদিকে, দেশে সুশাসনের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।পরাজিত শক্তি বিদেশে বসে দেশীয় দোসরদের সঙ্গে নিয়ে আবারও দেশ অশান্ত করার চেষ্টা করছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এ সময় অনুষ্ঠানে আহত শিক্ষার্থী জুলাই যোদ্ধাদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। এছাড়া ৫০ জন আহতকে অটোরিকশা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না বললেন প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় ১১:৪৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫