ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাসিনার সময়ে পুরো দেশটাই একটা জেলখানা ছিল বললেন পরিবেশ উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাসিনার সময়ে পুরো দেশটাই একটা জেলখানা ছিল। কেননা আমরা কেউই মন খুলে কথা বলতে পারতাম না। নিজের মত করে চিন্তা করতে পারতাম না। তাই আওয়ামী লীগের সময়কালে আমার কাছে দেশটাকে একটা জেলখানা মনে হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘জুলাই করাবন্দীদের স্মৃতিচারণ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানটির আয়োজন করেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা যখন তাদের বন্ধুদের মরতে দেখলো তখন তারা একেবারে নিঃস্বার্থভাবে রাস্তায় নেমে এসেছে। এই যে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে দেশের জন্য নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে গেছে এই শক্তিটাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আর যে দেশটা আমরা গড়তে চাই সেটা গড়তে হলে নিঃস্বার্থ, আত্মত্যাগের জায়গা থেকেই দেশটা গড়তে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলের আয়নাঘর তার শাসনামলের নিষ্ঠুরতার একটা অংশ। আমি যখন জেলে থাকা মানুষের কষ্টের কথা শুনলাম, তাদের কষ্ট কোন অংশে আয়নাঘরে থাকা মানুষের কষ্টের কম মনে হয়নি। অভ্যুত্থানের সময়ে যারা জেলে গিয়েছেন তাদের কষ্টের কথা শুনেছি। তাদের নামের তালিকা যেমন থাকা দরকার তাদের কষ্টের বর্ণনা ও কিন্তু আমাদের সংরক্ষণ করা দরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভূঁইয়া, জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার ও গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

হাসিনার সময়ে পুরো দেশটাই একটা জেলখানা ছিল বললেন পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ১০:৩৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫