ময়মনসিংহ , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত পূর্বধলায় ৩টি ছাগল উদ্ধারসহ আন্তঃজেলা চক্রের ৩ চোর গ্রেফতার মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার, ইট দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার বললেন প্রধানমন্ত্রী পাবনা জেলায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে: ২৬ টি বাইসাইকেল বিতরণ ​কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন বললেন বাবর

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০৩:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না। সাধারণ মানুষ দারুণ কষ্টে আছে। তাই দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন।’

মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন সংলগ্ন মাঠে বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেন তিনি।

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতা-কর্মীদের এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে কিছু ভাবার প্রয়োজন নেই। ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে রাজপথে নামতে হবে।’

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। অতীতে আমরা আপনাদের নিরাপত্তা দিয়েছি, ভবিষ্যতেও দেব। বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করতে সরকারি-বেসরকারি চাকরির সুযোগ বাড়ানো হবে এবং উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্যসচিব টিপু সুলতান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— জেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম হিলালী। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান। মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম ও সদস্যসচিব গোলাম রাব্বানী।

লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।

২০০৭ সালে গ্রেপ্তারের পর তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হন, যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। সাম্প্রতিক রায়ে ধাপে ধাপে খালাস পাওয়ার পর গত ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

মুক্তির পর তিনি চিকিৎসা ও ওমরাহ পালন শেষে গত রোববার নেত্রকোনায় ফেরেন। ওই দিন জেলা শহরের মোক্তারপাড়া মাঠে বিএনপি তাকে গণসংবর্ধনা দেয়। এরপর সোমবার খালিয়াজুরিতে এবং মঙ্গলবার মোহনগঞ্জে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

গণসংবর্ধনায় নেত্রকোনা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, ‘লুৎফুজ্জামান বাবর ভাটি বাংলার সিংহপুরুষ। তিনি শুধু নিজের নির্বাচনী এলাকা নয়, পুরো জেলায় মানুষের উপকার করেছেন। তাই দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসেন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক

দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন বললেন বাবর

আপডেট সময় ০৩:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫