ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির শত্রু বললেন শামা ওবায়েদ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপিকে ব্যবহার যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা বিএনপির শত্রু। তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু।

গতকাল (১০ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এখনও বাংলাদেশে নারী ও শিশুরা নিরাপদ নয়। এখনও তারা ধর্ষিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। গত ১৫ বছরের ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগরা ধর্ষণ করেছে। তারা মা-বোনের ইজ্জত নিয়ন্ত্রণ করেছে, সেটা আমরা সকলে জানি। আজকে ফ্যাসিবাদ চলে যাবার পরও আমাদের মা-বোনরা নিরাপদ নয় কেন? সেটা এই সরকারের কাছে প্রশ্ন করতে হবে।

শামা ওবায়েদ বলেন, যারা ধর্ষণের মতো গর্হিত অপরাধ করছে তাদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে সাজা নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের জন্য কাজ করে, আর আওয়ামী লীগ জনগণকে শোষণ করে খায়।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা মশিউর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির শত্রু বললেন শামা ওবায়েদ

আপডেট সময় ১১:১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫