ময়মনসিংহ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত ​বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ” ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

 ট্রাক উল্টে ডাকাত নিহত

 ট্রাক উল্টে ডাকাত নিহত

নওগাঁয় ডাকাতি করতে এসে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। আজ (২০ মার্চ) ভোরে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো দুজন ডাকাত আহত হয়।

তাদের আহত অবস্থায় আটক করে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।পুলিশ জানায়, জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা।
এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে আসলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ৬টি স্থানে বেরিকেট দেয় এবং ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা ওই ছয়টি স্থানের বেরিকেট ভেঙে পালিয়ে যাবার সময় নওগাঁ শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়।
আহতদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে।নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আহত দুই ডাকাত মাসুদ ও রুবেলকে আটক করা হয়েছে। তাদের সদর হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহত ডাকাতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে

 ট্রাক উল্টে ডাকাত নিহত

আপডেট সময় ০২:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫