ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন ১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বললেন রিজভী ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচি’তে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অংশগ্রহণ ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাদকসহ আটক: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না বললেন তানজিন তিশা সহজ ধাপে অনলাইনে নবম পে স্কেলের বেতন স্কেল নির্ধারণ ও অনুমোদন প্রক্রিয়া নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: নতুন জরিপে রিপাবলিকান টম কিয়ানকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্র্যাট বেনেট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন: আবারও সহ-সভাপতি পদে সেলিম-আলী পরিষদের মহিউদ্দিন দেওয়ানের পক্ষে সহযোগিতার আহ্বান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জ্ঞান ফিরেছে তামিমের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

অবশেষে আশার আলো—হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম স্বাভাবিকভাবে কথা বলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দু’বার হার্ট অ্যাটাক হয়েছে তার। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়।

এই কঠিন পরিস্থিতিতে সারা দেশ উদ্বেগের মধ্যে থাকলেও সর্বশেষ খবর অনুযায়ী, তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, ‘জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।’

তবে এখনও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে ভক্ত-সমর্থকরা দোয়া করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা বলেছেন রাশেদ খাঁন

জ্ঞান ফিরেছে তামিমের

আপডেট সময় ০৩:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫