মেরী স্টোপস ক্লিনিক, ময়মনসিংহ আরও আধুনিক আরও উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় শুভ উদ্বোধন করা হয়েছে ।গত ২৩ নভেম্বর ২০২৬ইং সোমবার সকাল ১১ টায় ময়মনসিংহের নতুন বাজার বাউন্ডারি রোডস্থ টিউলিপ গার্ডেনের ২য় তলায় মেরী স্টোপস ক্লিনিকের নতুন ঠিকানায় শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবার পরিকল্পনা ময়মনসিংহের বিভাগীয় পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরী এবং গেস্ট অব অনার হিসেবে ময়মনসিংহেরর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা, ময়মনসিংহ উপ পরিচালক মোঃ আলী আমজাদ দপ্তরী, মেরী স্টোপস বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর ডাঃ সাকিব চৌধুরী। এসময় স্হানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই আলোচনা অনুষ্ঠান শেষে ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ । সবশেষে সার্বিক মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।

ময়মনসিংহ প্রতিনিধি 


















