ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাচা গ্রেফতার শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:২৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুরে ৭ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক শিকদার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ফারুক ভুক্তভোগী শিশুর চাচা।

গতকাল দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত দেড়টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের ডাঙ্গী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে শিশুটি তার বাড়ির পাশের পেঁয়াজ ক্ষেত থেকে ফিরছিল। এ সময় শিশুটিকে নদীর পাড়ে ডেকে নেয় ফারুক। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান তিনি। শিশুটি চিৎকার করলে ফারুক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদরপুর থানায় মামলা করলে রাতেই ফারুককে গ্রেফতার করে পুলিশ।

সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব বলেন, ‘শিশুটির চাচাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

চাচা গ্রেফতার শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে

আপডেট সময় ১০:২৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫