ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুন্দরবনের গরান গাছ পাচারের সময় আটক তিন

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গাছ গরান পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

মঙ্গলবার (২৫ মার্চ) দিনগত রাত ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে মুন্সীগঞ্জ দক্ষিণ কদমতলা স্টেশনের কর্মকর্তা সোলাইমান কবিরের নেতৃত্বে তাদের আটক করা হয় ।

আটক চোরাকারবারিরা হলেন- মুন্সীগঞ্জের ছোট ভেটখালী গ্রামের আব্দুল গফফারের ছেলে মো. কামাল হোসেন, ভ্যানচালক মো. আকবর হোসেন ও হরিনগর গ্রামের তালেব সরদারের ছেলে মো. রাশেদুল ইসলাম।

এ বিষয়ে কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্তন নিষিদ্ধ গরান গাছসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে আটকরা জানান, সুন্দরবনে মাছ ধরতে গেলে দস্যু আলিম বাহিনী তাদের অপহরণ করে এবং মুক্তিপণ বাবদ আলিম বাহিনীর সদস্য আব্দুল্লাহর বাড়িতে ২শ পিস গরান কাঠ পাঠিয়ে দিতে বলে। এ কারণেই তারা কর্তন নিষিদ্ধ গরান নিয়ে মুন্সীগঞ্জের জেলেখালি গ্রামের দস্যু আবদুল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সুন্দরবনের গরান গাছ পাচারের সময় আটক তিন

আপডেট সময় ০২:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫