ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়ায় ছুড়িকাঘাতে কলেজ ছাত্রকে হত্যা
শনিবার, ২৯ মার্চ, ২০২৫
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : স্কুল পড়ুয়া বাল্যবন্ধুর ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেওয়ায় বাক-বিতণ্ডার জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুড়িকাঘাত করে নাইম বাদশা নামে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকাল দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম বাদশা ওই গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং সরকারী নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে সবুজ আহমেদ (২০) গাজীপুর এলাকায় সিকিউরিটি গার্ডের কাজ করে। নিহত নাইম বাদশা পার্শবর্তী নয়াবিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে। উভয়ে বাল্যকালে আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছে। সম্প্রতি নাইম বাদশা সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেয়। এ নিয়ে সবুজ ক্ষোভে নাইমকে হুমকিও দেয়। শনিবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সবুজ নাইমকে মোবাইল ফোনে ডেকে বাড়ির অদূরে কৃষি ব্যাংক নয়াবিল শাখার পেছনে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর নাইমের সাথে সবুজের বাক-বিতণ্ডা বাধে। একপর্যায়ে সবুজ নাইমকে পেছন থেকে ছুড়িকাঘাত করে। এসময় সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করে। পরে নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনেরা। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে নাইম মারা যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে। অভিযুক্ত আটক রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ময়মনসিংহ
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে
পাবনা জেলার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভূমি সেবা ব্যাহত
শিক্ষামন্ত্রীর ঝটিকা অভিযান: না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যাওয়ার ঘোষণা
জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে জানিয়েছেন ডা. জাহেদ
আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা
তৌকীর আমার জীবনের ‘প্রথম ভিলেন’ জানিয়েছেন আবুল হায়াত
বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের প্রতি আহ্বান
প্রশাসনহীন নালিতাবাড়ী: থেমে ছে উন্নয়ন : বেড়েছে ভোগান্তি ”
ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও সতর্কতা
পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়ায় ছুড়িকাঘাতে কলেজ ছাত্রকে হত্যা
-
Reporter Name - আপডেট সময় ১০:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- ১০৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















