ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দিল্লি-আ. লীগের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে, যারাই আপস করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে ।

সোমবার (৩১ মার্চ) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগর এলাকায় শহীদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে নিহতদের বিচার বাংলার মাটিতে হবে। কারণ ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের বিচারের দাবি আমরা করে আসছি। বিচার না হওয়া পর্যন্ত এমন দাবি আমরা করে যাবো।

এই নেতা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়েছে। সে ক্ষেত্রে আমদের যে নতুন লড়াই রয়েছে, সেখানে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করতে চাই।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এনসিপির এই নেতা শহীদ আজাদ সরকারে কবর জিয়ারত করেন।

গেল বছর ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের প্রথম দিন ৪ আগস্ট বিকেলে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ ওয়ার্ড ছাত্রদল সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ১৪ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

দিল্লি-আ. লীগের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৭:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫