ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্যবসায়ীর মরদেহ, স্বজনদের দাবি হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বরিশালের মুলাদীতে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম নাসির সরদার (৫২)। তিনি চরবাটামারা গ্রামের মৃত গগন সরদারের ছেলে। তিনি গাছ ও গরুর ব্যবসা করতেন। পরিবারের দাবি, ব্যবসা ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

নাসিরের মেয়ে লামিয়া আক্তার জানান, তার বাবা এলাকায় গাছের ব্যবসার পাশাপাশি বিভিন্ন উৎসবের সময় স্থানীয় সালাম হাওলাদার, জুলহাস হাওলাদার, আব্দুর রাজ্জাক ও বাচ্চু হাওলাদারের সঙ্গে গরু কিনে মাংস বিক্রি করতেন। তিনি ঈদুল ফিতর উপলক্ষে চরবাটামারা নতুন হাটে মাংস বিক্রির জন্য গতকাল বিকেলে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে স্থানীয় হাসেম হাওলাদার জানান, নাসির অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিবারের লোকজন সালাম হাওলাদারের বাড়ির সামনে গিয়ে নাসিরের মাথা ও বাঁ চোখে আঘাতের চিহ্ন দেখতে পান। রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতির সময় তিনি মারা গেলে পুলিশে সংবাদ দেওয়া হয়।

লামিয়া বলেন, গরু ও গাছের ব্যবসা এবং জমি-সংক্রান্ত বিরোধের জেরে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, সংবাদ পেয়ে রাতেই নাসিরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা ও চোখে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

ব্যবসায়ীর মরদেহ, স্বজনদের দাবি হত্যা

আপডেট সময় ১০:৪১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫