ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে আহত ১০

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ফরিদপুরে সদরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলা সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে ঈদ উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করে স্থানীয়রা। খেলায় চাঁদপুর গ্রামবাসী দুইটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। খেলা চলার সময়ে নজরুল বেপারীর ছেলে বাদশার সাথে আকিদুল শেখের ছেলে নাজমুলের বাগ-বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় স্থানীয়রা দুইজনকে শান্ত করে বিষয়টি মীমাংসা করে দেয়। এরই জের ধরে এদিন বিকেলে বাদশা ও নাজমুলের পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ জমা দেয়নি বলে জানা গেছে।

সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে পরিদর্শন করা হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখানো কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট সময় ১০:২৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫