ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার ১

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের কমেন্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে করা মামলায় মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সবশেষ মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

মামলার বাদী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ–সভাপতি আতাউর রাহিম এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তিনি জানান, ওই কমেন্ট নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ  সৃষ্টি হয়। খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ কারণে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মামলা করার পর সোমবার রাতে অভিযান চালিয়ে বরিশালের উজিরপুর থেকে এবাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার ১

আপডেট সময় ০৩:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫