ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফরিদপুরে দুর্ঘটনা কবলিত বাসটি আ.লীগ নেতার, নেই কোনো ফিটনেস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ফরিদপুর সদরের বাখুন্ডা শরীফ জুট মিলের সামনের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসটির ফিটনেস ছিল না। মেয়াদোত্তীর্ণ ছিল ট্যাক্স-টোকেন ও চালকের ড্রাইভিং লাইসেন্স। দুর্ঘটনার পর বাস চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি ফরিদপুরের এক আওয়ামী লীগ নেতার।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ফরিদপুরের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

গত মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে খাদে পড়ে বাবা-ছেলেসহ সাতজন প্রাণ হারান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।

বিআরটিএ ফরিদপুরের কার্যালয় সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ফরিদপুরগামী হাইডেক্স পরিবহণের বাসটির মালিক ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ফায়জুর রহমান। তিনি ভাঙ্গা উপজেলা পৌর সদরের কোর্টপাড় এলাকার বাসিন্দা। বাসটির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যান। তার নাম-পরিচয় জানা যায়নি।

বিআরটিএ ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস সনদের মেয়াদ গত ৫ মার্চ শেষ হয়েছে। এছাড়া ২০২৪ সালের ২৬ জুন বাসটির ট্যাক্স-টোকেনের মেয়াদও শেষ হয়েছে।’

এ বিষয়ে কথা বলতে ফায়জুর রহমানের মোবাইলে বার বার ফোন দেওয়া হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

এদিকে দুর্ঘটনার ঘটনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসকে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ফরিদপুরে দুর্ঘটনা কবলিত বাসটি আ.লীগ নেতার, নেই কোনো ফিটনেস

আপডেট সময় ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫