ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আনন্দ মোহন কলেজের পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী এইচ.,এস.সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পূর্বধলায় সার্বজনীন কালী মন্দিরের নতুন কমিটি গঠন: সভাপতি ডাঃ দ্বীজেশ, সম্পাদক শৈলেন্দ্র নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অপপ্রচার রোধে নেত্রকোনায় সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক মতবিনিময় সভা পরিষদের ১৯ সদস্যের নতুন কমিটি গঠন শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ৪ জন শিশু রয়েছে ময়মনসিংহের গৌরীপুরে নতুন কর ছাড়াই ১৭ কোটি ৮৬ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা ​৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাস্তার পাশে পাওয়া গেল ব্যবসায়ীর গলাকাটা লাশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় রাস্তার পাশ থেকে জাহিদুল ইসলাম মোল্লা ওরফে জাহিদ (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে ডেমরা-আতাইকুলা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

কাঠ ব্যবসায়ী মৃত জাহিদ উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইল হাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা জাহিদকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছেন।

আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, বুধবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গেলে বটতলা রাস্তার পাশে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জাহিদকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছেন।

স্থানীয়দের ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে চরমপন্থি সংশ্লিষ্টতা রয়েছে। কেননা এলাকাটি চরমপন্থি অধ্যুষিত হিসেবে পরিচিত এবং বিগত সময়ে চরমপন্থি সংশ্লিষ্টতায় অর্ধশত হত্যার ঘটনা ঘটেছে।

জাহিদের ভাই রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়েছিলেন ভাই। এরপর তিনি বাড়ি ফেরেননি। বুধবার সকালে তার লাশ পাওয়া যায়। কি কারণে ও কারা তাকে হত্যা করেছেন তা বুঝতে পারছি না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনন্দ মোহন কলেজের পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী এইচ.,এস.সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাস্তার পাশে পাওয়া গেল ব্যবসায়ীর গলাকাটা লাশ

আপডেট সময় ১১:৫৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫