ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসার পথে অটোরিকশা কেড়ে নিল মায়ের প্রাণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসার পথে অটোরিকশা কেড়ে নিল মায়ের প্রাণ
খন্দকার আব্দুল আলীম, শেরপুর জেলা প্রতিনিধি: মেয়ে এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে সাথে এসেছিলেন মা। কিন্তু মায়ের আর বাড়ি ফেরা হলো না। রাস্তায় অটোরিকশা চাপায় মৃত্যু হয়েছে শিরীনা বেগম (৩৮) নামে ওই মায়ের। আজ বৃহস্পতিবার শেরপুরের নকলা উপজেলার চরবসন্তি এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত শিরীনা উপজেলার রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি বাড়ি যাওয়ার সময় দুপুর ১২টার দিকে চরবসন্তি এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হলে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিয়ত অটোরিকশার দূর্ঘটনার জন্য অনিয়ন্ত্রিত চলাচল ও অদক্ষ চালকরা দায়ী বলে জনতার অভিযোগ। বিষয় টি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসার পথে অটোরিকশা কেড়ে নিল মায়ের প্রাণ

আপডেট সময় ০৯:৪৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫