ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়ার ধর্মঘর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- নাসিরনগরের উত্তর সিংহগ্রামের পরিমল শাহজী (৩৩), সন্তোষ শাহজী (২৫) ও গোয়ালনগরের বিপাশা সরকার (১৮)। তাদের সবাইকে সীমান্ত থেকে আটক করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান- তারা কামরুল ইসলাম নামে এক মানবপাচারকারীর মাধ্যমে ভারতের আগরতলায় প্রবেশের চেষ্টা করছিলেন। পরিমল ও সন্তোষ সেখানে মিষ্টির দোকানে কাজ নেওয়ার উদ্দেশে ও বিপাশা চিকিৎসার জন্য যাচ্ছিলেন।

আটককৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, ভারতীয় ৬৫৫ রুপি ও বাংলাদেশি এক হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক

আপডেট সময় ১১:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫