ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নাটোরের আব্দুলপুর জংশনের কাছে চাকা ফেটে ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত

নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে বাওড়া ব্রিজ এলাকায় ইশ্বরদী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ (রাজশাহী এক্সপ্রেস) ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এছাড়া একই লাইনে ফাটলও সৃষ্টি হয়েছে। তবে ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

রাতেই উদ্ধারকারী দল ঘটনাস্থাল থেকে ট্রেনের বগিগুলো উদ্ধার করে বিকল্প লাইনে গন্তব্যে নিয়ে গেছে। তবে আজ (১২ এপ্রিল) সকাল ৮টাতেও লাইনচ্যুত ইঞ্জিন সরাতে পারেনি তারা। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আর প্যাসেঞ্জার ট্রেনটি আব্দুলপুর স্টেশনের আগে বাওড়া ব্রিজের কাছে পৌঁছলে ট্রেনের ইঞ্জিনের একটি চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে রাতেই লাইনচ্যুত ট্রেনের বগি সরিয়ে বিকল্প লাইন দিয়ে গন্তব্যে নিয়ে যায়।

তবে আজ সকাল ৯টা পর্যন্ত লাইনচ্যুত ইঞ্জিনটি ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা গেছে। 

উদ্ধারকারী দল আজ শনিবার সকাল থেকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করেছে। আব্দুলপুর জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, লাইনটি ডাবল হওয়ায় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ইঞ্জিনের চাকা মেরামত করে উদ্ধার কার্যক্রম শেষ করবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরের আব্দুলপুর জংশনের কাছে চাকা ফেটে ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত

আপডেট সময় ০১:১১:০২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫