ময়মনসিংহ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না বলেছেন আসিফ নজরুল গৌরীপুরে মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত নেত্রকোণা-৫ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ধানের শীষের প্রার্থীর সংবাদ সম্মেলন তারেক রহমান আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি রোজায় মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না বলেছেন জামায়াত আমির জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব এনসিপির বিক্ষোভ মিছিল নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ১২:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরামের সীমান্ত পথে ভারত যাওয়ার সময় ৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের বিলোনিয়া থানা পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ভারতের বিলোনিয়ার তবলা চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। একইদিন সকালে বাংলাদেশ থেকে যাওয়া এক নাইজেরিয়ান নাগরিককেও আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সুনাম উদ্দিনের ছেলে রবিন হোসাইন (২৮), নওগাঁ জেলার পত্নীতলার রঘুনাথ গ্রামের আবু জাফরের ছেলে মো রাফি (২৫), ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এমদাদ হোসাইন (২৭), একই উপজেলার উত্তর গুথুমা গ্রামের আহমেদের ছেলে সাইদুর জামান (২৮), নরসিংদী জেলার রায়পুর উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আবদুর রহমানের ছেলে ফয়সাল (২৪), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গাজরা গ্রামের ফারুক মোল্লার ছেলে রায়হান মোল্লা (২১) ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ফয়েজ আহমদের ছেলে গিয়াস উদ্দিন (৩৫)।

জানা গেছে, ইউরোপের দেশ বুলগেরিয়ার ভিসা পেতে পরশুরাম পৌর এলাকার বাসপদুয়া সীমান্ত দিয়ে ভারতের আমজাদনগরে যায় ৭ জন বাংলাদেশি। ভারতীয় ভিসা বন্ধ থাকায় তারা ভিসা ছাড়াই ভারতে অবস্থান করছিল। সেখান থেকে দিল্লি যাওয়ার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তবলা চৌমুহনী এলাকা থেকে বিলোনিয়া থানা পুলিশ তাদের আটক করে থানাহাজতে নিয়ে যায়।

পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম বলেন, বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা

আপডেট সময় ১২:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫