শেরপুর,প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) গ্রামে মাটির গভীর কূয়া খনন করতে গিয়ে নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ(৩৫) নামে দুই আদিবাসীর মৃত্যুে হয়েছে। রবিবার (১৩) এপ্রিল বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন কোচ ভুইয়াবাড়ীর নীল মহন কোচ ও নারায়ণ কোচ রাংটিয়ার নীপুরাম কোচের ছেলে এবং তারা পরস্পর ভায়রা ভাই। নিহতের পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে,গত কয়েকদিন ধরে নারায়ন কোচ তার বাড়ীতে পানি সরবরাহের জন্যে মাটির একটি গভীর কূয়া খনন করতে যান। আজ ছিলো কূয়া খননের শেষ দিন। তাই কূয়া খনন শেষে কূয়ার নীচে কিছু ময়লা আবর্জনা থাকায় ওইসব ময়লা পরিস্কারের জন্যে প্রথমে নারায়ন কোচ বাঁশ দ্বারা নীচে নামে। এসময় কূয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় নারায়ন কোচ জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই কায়দায় নিরঞ্জন কোচও জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উভয়কে গভীর কূয়া থেকে মৃতবস্থায় উদ্ধার করে।তাদের এহেন মৃত্যুেতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।…
ময়মনসিংহ
,
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী
নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ
সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা
যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
শেরপুরে মাটির গভীর কূয়া খনন করতে গিয়ে দুই আদিবাসীর মৃত্যুে হয়েছে।
-
Reporter Name - আপডেট সময় ১১:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- ১৭৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















