ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি হয়েছে প্রায় এক দশকেরও বেশি সময় আগে। সেই সময় তোলা ছবিগুলোর অনেকটাই আজকের চেহারার সঙ্গে আর মিল নেই। অনেকের ছবিই অস্পষ্ট বা অনাকর্ষণীয়। ফলে, ছবিটি নতুন করে আপলোড করার প্রয়োজন অনুভব করেন অনেকে। ভালো খবর হলো—এ কাজটি আপনি ঘরে বসেই অনলাইনে করতে এনআইডির ছবি ও তথ্য পরিবর্তনের অনলাইন পদ্ধতি

জাতীয় পরিচয়পত্রের ছবি বা তথ্য হালনাগাদ করতে প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://services.nidw.gov.bd/registration এ যেতে হবে।ওয়েবসাইটে প্রবেশের সময় ফায়ারফক্স ব্রাউজারে “This Connection is Untrusted” লেখা আসতে পারে। সেক্ষেত্রে “I Understand the Risks” → “Add Exception” → “Confirm Security Exception” এ ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে।এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আপনার এনআইডি কার্ডের তথ্য এবং মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড ব্যবহার করে লগইন করতে হবে।
রেজিস্ট্রেশন ধাপসমূহ

১. প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন করুন।
২. মোবাইল নম্বরে পাওয়া এক্টিভেশন কোড দিয়ে লগইন করুন।
৩. তথ্য পরিবর্তনের ফর্ম পূরণ করে প্রিন্ট করুন।
৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে স্ক্যান কপি আপলোড করুন।
৫. প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান করে অনলাইনে জমা দিন।
৬. “রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই” অপশনে ক্লিক করুন।

ফর্ম পূরণে প্রয়োজনীয় তথ্য: এনআইডি নম্বর (১৩ সংখ্যার হলে জন্মসালসহ লিখতে হবে, যেমনঃ ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০), জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা (ভোটার হবার সময় যা দিয়েছিলেন), পাসওয়ার্ড (৮ অক্ষরের, বড় হাতের অক্ষর ও সংখ্যা মিলিয়ে; উদাহরণঃ
NIDhelp2020), ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক।

রেজিস্ট্রেশনের পরে মোবাইলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যা নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে। কোড না এলে “পুনরায় কোড পাঠান (SMS)” অপশনে ক্লিক করুন।
সফল রেজিস্ট্রেশনের পর লগইন অপশন আসবে। লগইন করতে হবে এনআইডি নম্বর, জন্মতারিখ, পাসওয়ার্ড এবং মোবাইল/ইমেইলের মাধ্যমে পাওয়া ভেরিফিকেশন কোড দিয়ে।

তথ্য হালনাগাদের সুবিধা: লগইনের পর নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত আপনার সকল তথ্য দেখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী যেকোনো তথ্য হালনাগাদ করতে পারবেন এবং ছবি পরিবর্তনও করতে পারবেন। এই পুরো অনলাইন প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে আনুমানিক ৩০ মিনিট।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

আপডেট সময় ০৮:১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫