ময়মনসিংহ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস কুষ্টিয়ার ৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ​৭ নভেম্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি পুনরুদ্ধার: দেশজুড়ে পালনের বিশেষ পরিপত্র দৃষ্টিহীনতা দমাতে পারেনি অদম্য শরীফকে: শ্রুতিলিখকের সহায়তায় লড়ছেন এসএসসিতে ময়মনসিংহে শিশুদের সাধারণ শ্বাসকষ্ট সংক্রান্ত সাম্প্রতিক আপডেট বিষয়ে বিভাগীয় সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত গৌরীপুরে চুরির ঘটনা বেড়েছে, আতঙ্কে এলাকাবাসী ! তৃতীয় স্তরে নেমে গেল হামজা চৌধুরীর লেস্টার সিটি “যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের আশঙ্কায় ইসরায়েল” ২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মৌলভীবাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদরাসার নিরীহ ছাত্র শিক্ষকদের ওপর হামলায় শিক্ষক ও ছাত্রসহ ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ ঘটনায় ১টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুপুরে মাদরাসা কমিটির লোকজনের সঙ্গে বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসী চাঁন মিয়ার নেতৃত্বে হামলা হয়। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন মাদরাসার প্রিন্সিপাল মুফতি ওযিরুল ইসলাম মাসুদ, মাওলানা গিলমান আহমদ, ছাত্র শিপন আহমদ ও অফিস সহকারী রাহেল আহমেদ। তাদেরকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে।

জামেয়াতুল ফালাহ শেরপুর মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে মো. চাঁন মিয়া ও তার সহযোগীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে তার সংঘবদ্ধ হয়ে তারা মাদরাসায় হামলা চালায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মো. চাঁন মিয়া, আব্দুল হামিদ ও খালেদ মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর চাঁন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি পাইপগান, চায়নিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় আস্ত্র উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস

মৌলভীবাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৯:৪১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫