ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বাংলাদেশের বীমা খাতকে বিশ্বমানের করতে কঠোর সংস্কারের ঘোষণা—অর্থমন্ত্রী নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

কুমিল্লায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২৬ এপ্রিল) জেলার লাকসাম উপজেলার আজগরা এবং মনোহরগঞ্জের বাইশগাঁও ও নাথেরপেটুয়া ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কাউন্সিলে ওয়ার্ড সম্মেলনকে ঘিরে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের অনুসারীদের মধ্যে ভোট নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এর একদিন আগে শুক্রবার লাকসাম পৌর এলাকায় ৭নং ওয়ার্ড গাজিমুড়া ও ১নং ওয়ার্ডে বিএনপির সম্মেলনেও কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। আহত হয় ৮-১০ নেতাকর্মী। সংঘর্ষে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের অনুসারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এ সম্পর্কে লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম বলেন, আজগরা স্কুল ও কলেজ মাঠে বিএনপির ওয়ার্ড সম্মেলন চলছিল। ঠিক তখন বাইরে প্রার্থীকে সমর্থন নিয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও সামান্য হাতাহাতি হয়। পরে দায়িত্বশীলরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এতে সম্মেলনে সমস্যা হয়নি।

এদিকে গতকাল শনিবার সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলনেও দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ৪ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, শনিবার সকালে মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা সুলতান আহমেদ এবং হোসাইন মোহাম্মদ হেলাল। ভোটাভুটি ও সমর্থন নিয়ে সুলতান ও হেলালের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় সংঘর্ষে সুলতানের এককর্মী এবং হেলালে তিনকর্মী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে জড়িতরা কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের অনুসারী।

বাইশগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সুমন পাটোয়ারী বলেন, কমিটি ঘোষণা শেষে হঠাৎ সুলতান ও হেলালের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পাল্টাপাল্টি সংঘর্ষে চার নেতাকর্মী আহত হন। নিজেদের মধ্যে এমন সংঘর্ষ, হানাহানি দুঃখজনক।

অন্যদিকে একই উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি স্কুল মাঠে ২নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলেও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপির মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন জানান, শনিবার সকালে নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি স্কুল মাঠে ২নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে জেলার নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করে কাউন্সিল অসমাপ্ত রেখেই স্থান ত্যাগ করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, শুনেছি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে। বিষয়টি নিয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন

বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

আপডেট সময় ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫