ময়মনসিংহ , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকাশ্য দিবালোকে বাড়িতে হামলা চালিয়ে মা-বাবাকে মারধর করে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার দিন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাশরুবা আক্তার মিম। দুপুর ২টার দিকে মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয়ের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল যুবক দেশীয় অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং বাধা দিলে মিমের বাবা মেহেরুল ইসলাম ও মা সুলতানা ফেরদৌসি লাকিকে মারধর ও কুপিয়ে আহত করে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই তাহসিন ও এএসআই মোমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে। অভিযানে মূল অভিযুক্ত সঞ্চয়কে গ্রেপ্তার এবং তার মোটরসাইকেল জব্দ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

আপডেট সময় ১২:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫