ময়মনসিংহ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে জানিয়েছেন শিক্ষামন্ত্রী শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, মেয়েদের সাফল্য বেশি এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন পাবনা সদর উপজেলার মালঞ্চিতে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু আহত ৩ জন ময়মনসিংহের গৌরীপুরে ২নং গৌরীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৩৫ লিটার চোলাইমদ ও অটোরিকশাসহ যুবক আটক ডুমুরিয়ায় সাড়ে চার লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৯ ডেঙ্গু রোগী শনাক্ত, চিকিৎসাধীন ১২৭ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ২৭০০ কেজি জেলি জব্দ ও দুই জনের কারাদণ্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এই পরিস্থিতি একটি নাটক মনে হচ্ছে বললেন এলডিপি চেয়ারম্যান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

বিগত কিছু দিন ধরে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত করা নিয়ে আলোচনা। ডিবিসি নিউজের টক শোতে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, “এটা তো নতুন কিছু নয়, এটি তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। আপনি যেটা স্থগিত করেছেন, সেটা তো আমরা আগেই দেখেছি, ৫ সেপ্টেম্বরও তাদের ক্যাবিনেট মিটিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের কোন অফিস খোলা নেই। বহু নেতা প্রকাশ্যে কোনো কার্যক্রম করছেন না। মাঝে মাঝে অল্প কিছু মিছিল করা হয়েছে, যা রাজনীতির ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ ছিল না।”

শাহাদাত হোসেন সেলিম রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিবর্তে দেশের আইনশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে, দেশের জনগণের অধিকার রক্ষা করতে এবং যারা হত্যাকাণ্ড, গণহত্যা, লুন্ঠনসহ গণ অপরাধে জড়িত তাদের বিচারের আওতায় আনা উচিত।”

তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে কি না, সেটা জনগণের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া উচিত। ইতিহাসে অনেক রাজনৈতিক দল বিবর্তনের মাধ্যমে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত কোন রাজনৈতিক দল পুনরায় আবার ফিরে আসে রাজনীতি অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় এই ইতিহাস পৃথিবীতে বিরল।”
শেষে তিনি বলেন, “এই পরিস্থিতি একটি নাটক মনে হচ্ছে। কেন এই নাটক মঞ্চস্থ হলো, সেটা হয়তো কিছু দিন পরে আরও স্পষ্ট হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

এই পরিস্থিতি একটি নাটক মনে হচ্ছে বললেন এলডিপি চেয়ারম্যান

আপডেট সময় ১১:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫