ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশে প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক ৩ জন

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে আসা ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে জেলা পুলিশ।

গত মঙ্গলবার (১৩ মে) সকালে শেরপুরের নবারুণ পাবলিক স্কুলে লিখিত পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র যাচাইকালে ছবি এবং তথ্যের গরমিল ধরা পড়লে এসব ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটকৃতরা হলেন জয়পুরহাট সদরের কমরগ্রাম এলাকার নজরুল ইসলামের পুত্র মো. রাজু আহমেদ (২৯), কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলিআকবর ডেইল এলাকার ইকতিয়ার উদ্দিনের পুত্র আফ্রিদি রহমান নিটু (২৭) ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কালিবাড়ী এলাকার আবু শাহাদাত তুষাড় (২৭)।
পুলিশ জানায়, আটককৃতদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করিলে, তারা আর্থিক লেনদেনের মাধ্যমে মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিল বলে স্বীকার করেছে। আটকৃত মো. রাজু আহম্মেদ মূল পরীক্ষার্থী আসামী শাকিল মিয়ার পরিবর্তে লিখিত পরীক্ষায় ৮০ হাজার, আফ্রিদি রহমান নিটু মূল পরীক্ষার্থী আসামী শাকিল আহম্মেদ এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ৬০ হাজার ও আবু শাহাদাৎ তুষার মূল পরীক্ষার্থী আসামী মো. বাদল ইসলাম এর পরিবর্তে লিখিত পরীক্ষায় ১ লক্ষ টাকার বিনিময় প্রক্সি দিতে এসেছিল।
উক্ত ঘটনায় আসামী গ্রেফতার সংক্রান্তে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

পুলিশে প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক ৩ জন

আপডেট সময় ১১:৫৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫