ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে গরুসহ আটক ৪ ভারতীয়

শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশের অভিযানে ৪ ভারতীয় গরুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর-নালিতাবাড়ী মহাসড়কের নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া নামক এলাকা থেকে গরুসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নাকুগাঁও গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আফসর আলী (৪০), ডালুকোনা গ্রামের আমজাদ আলীর পুত্র মোশাররফ হোসেন (২৬), একই গ্রামের মৃত কুদ্দুস আলীর পুত্র আসাদ মিয়া (৪৫) ও হাতিপাগার গ্রামের দারোগ আলীর পুত্র ভটভটি চালক জয়নাল আবেদীন (৪৫)।
পুলিশ জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা চারটি গরু নসিমনযোগে পাচার করছিল চোরা কারবারিা। এহেন গোপন সংবাদের ভিত্তিতে গরু পরিবহনের সময় নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও টু নালিতাবাড়ী মহাসড়কের আন্ধারুপাড়া এলাকায় জনৈক শাহিন মিয়ার ব্যবসায়িক অফিসের সামনে এলে পুলিশ ঐ ভটভটি থামিয়ে যাচাই করে নিশ্চিত হন যে এই গরুগুলো ভারত থেকে এনে বাংলাদেশে পাচার করা হচ্ছে। পরে গরুসহ ভটভটিকে জব্দ করে পাচারে জড়িত ঐ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। জব্দ চারটি গরুর বাজার মুল্য আনুমানিক ১ লাখ ২৭ হাজার টাকা হবে বলে পুলিশ জানায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা সূত্র জানায় বিশেষ আইনের চোরাকারবারী মামলা 
হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

নালিতাবাড়ীতে গরুসহ আটক ৪ ভারতীয়

আপডেট সময় ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫