ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ঢাকার হেমায়েতপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শতশত শ্রমিক। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের মাধ্যমে শ্রমিকদের সরিয়ে দেয়।

আজ সোমবার (০২ জুন) সকাল ৯টার দিকে শ্রমিকরা হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে জলকামান, টিয়ারশেল ও লাঠিচার্জের আশ্রয় নেয়।

জানা গেছে, গত ১৭ মে কারখানা কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত কারখানা ‘লে-অফ’ ঘোষণা করে। ওই নোটিশে এপ্রিল মাসের বকেয়া বেতন ২৫ মে পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পরে নতুন করে ২৯ মে এবং সর্বশেষ ১ জুন বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক কালবেলাকে বলেন, এপ্রিল ও মে মাসের বেতন এখনো পাইনি। মালিকপক্ষ শুধু তারিখ দিয়ে ঘুরাচ্ছে। আজও বেতন না পেয়ে আমরা সড়ক অবরোধ করি। পরে পুলিশ এসে টিয়ারশেল ছুড়ে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। অনেকেই আহত হয়েছে।

আরেক শ্রমিক বলেন, ঈদ সামনে। বেতন-বোনাস না পেলে বাড়ি যাওয়া সম্ভব না। মালিক বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেনাবাহিনী উপস্থিত থেকেও বেতন দিতে বাধ্য করতে পারছে না।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, দুই মাস ধরে শ্রমিকরা বেতন পাচ্ছে না। ঈদের আগে বেতন-বোনাস না পেলে শ্রমিকরা পরিবার নিয়ে কষ্টে পড়বে। মালিকপক্ষকে দ্রুত বেতন পরিশোধের অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে বসুন্ধরা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া কালবেলাকে বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে আমরা প্রথমে তাদের বুঝিয়ে সড়ক ছাড়ার আহ্বান জানায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে টিয়ারশেল ও জলকামান ব্যবহারের মাধ্যমে অবরোধ তুলে দেয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট সময় ০৩:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫