ময়মনসিংহ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে জানিয়েছেন ডিজি ক্ষমতাবানকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ বলেছেন কাদের গনি চৌধুরী পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় শিশুর করুণ মৃত্যু ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১৫ কারাগারের ভেতর থেকে টিকটক ও ভিডিও প্রচারের জেরে একসঙ্গে ৫০ কারারক্ষীকে তলব! পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত জামায়াত কখনোই গুপ্ত ছিল না বললেন গোলাম পরওয়ার নবীদের জীবন থেকে শেখার মতো ৫টি মূল্যবান শিক্ষা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে এসএসসি’তে ৮৫ শতাংশ পাসের হার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • ৪২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে এসএসসি’তে ৮৫ শতাংশ পাসের হার

অনলাইন সংবাদ-

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৫ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার কিছুটা কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ছিল ৮৫.৪৯ শতাংশ। তবে ছেলেদের চেয়ে ফলাফল ভালো করেছে মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে রয়েছে মেয়েরা।

রোববার (১২ মে) পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য দেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শামছুল ইসলাম। তিনি জানান, বোর্ডের অধীনে ১৩১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। ১১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় বসতে ফরম পূরণ করেছিল ১ লাখ ২০ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৯ হাজার ২৩৮ জন। এর মধ্যে ছাত্র ৬০ হাজার ৬১২ ও ছাত্রী ৫৮ হাজার ৬২৬ জন। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১ লাখ ১ হাজার ৩৫৮ জন শিক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ। এর মধ্যে ছাত্র পাস করেছে ৫০ হাজার ৬৯৪ জন (পাসের হার ৮৩.৬৪ শতাংশ) এবং ছাত্রী পাস করেছে ৫০ হাজার ৬৬৪ জন (পাসের হার ৮৬.৪২ শতাংশ)। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ১৭৬ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৯৬২ এবং ছাত্রী ৭ হাজার ২২৪ জন।ময়মনসিংহে পাসের হার ৮৪.৩৭।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখায় ৯২.৭৩ শতাংশ, মানবিক শাখায় ৮০.২১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮৫.১৬ শতাংশ। বোর্ডের অধীনে শতভাগ কৃতকার্য হয়েছে এমন প্রতিষ্ঠান ৮০টি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী

ময়মনসিংহে এসএসসি’তে ৮৫ শতাংশ পাসের হার

আপডেট সময় ০৫:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪