ময়মনসিংহ , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা পহেলা বৈশাখ: ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ডিএমপি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি নির্দেশনা নববর্ষের আবাহন : ঐতিহ্যের পথ বেয়ে আধুনিকতার উৎসবে ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন হুমায়ুন কবির বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ​দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২০ এপ্রিল নিজ জন্মভূমি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ নয়, কেবল ‘সতর্কবার্তা’? ইরানে সীমিত হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। বিকেলে নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলেছেন সমাজকল্যাণমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামালপুরে মাদারগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মাংস নিয়ে সংঘর্ষ, আহত ২০

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

জামালপুরে মাদারগঞ্জে বিয়েবাড়িতে গরুর মাংস নিয়ে কথাকাটাকাটির জেরে বর ও কনেপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।গতকাল সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫) ও মেয়ের নানা আব্দুল মালেক (৫৫)। তাৎক্ষণিক অন্যদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায় , মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের চরশুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্কর তারেকের সঙ্গে একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। ওই বিয়ের আনুষ্ঠানিকতা হয় সোমবার। অনুষ্ঠানে খাবারের সময় ছেলেপক্ষকে গরুর মাংস নষ্ট না করতে বলা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয়পক্ষের ২০ জন আহত হন। পরে ছেলেপক্ষ নতুন বউকে না নিয়েই মেয়ের বাড়ি থেকে চলে যান।

চরপাকেরদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমাছ আলী বলেন, খাবার নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। কয়েকজন আহত হয়েছে। মেয়েপক্ষ ছেলেপক্ষকে আটকে রেখেছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে গেছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. হাসান আল মামুন বলেন, বিয়েবাড়িতে খাবার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা

জামালপুরে মাদারগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মাংস নিয়ে সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ১০:৫৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫