ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) ও বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার তিন বন্ধু মোটরসাইকেলে করে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী যায়। পরে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে বান্দারদিয়া পেট্রলপাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাস মোটরসাইকেলে চাপা দেয়। এতে তিন বন্ধুই গুরতর আহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অপুও মারা যায়।

নিহতদের বন্ধু ওবায়দুল হক বলেন, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। খেলার সামগ্রী আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায়।

শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম বলেন, সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। তিনজনের মরদেহই থানায় আছে। তাদের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

আপডেট সময় ১১:২১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫