ময়মনসিংহ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিবার কার্ড তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি বললেন রিজভী নালিতাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বিমানমন্ত্রী শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবারও ভারতে বিমানে আগুন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

ভারতের লখনউ চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসভি ৩১১২) অবতরণের সময় হঠাৎ তার চাকায় আগুন ধরে যায়। ভয়াবহ এই ঘটনার সময় বিমানে প্রায় ২৫০ হজযাত্রী অবস্থান করছিলেন।আজ রবিবার (১৬ জুন) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, ফ্লাইটটি শনিবার (১৫ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসে এবং রোববার সকাল ৬টা ৩০ মিনিটে লখনউ বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের পরপরই বিমানের বাঁ পাশের একটি চাকা থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়।

বিষয়টি বুঝতে পেরে পাইলট তৎক্ষণাৎ কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে বিমান থামিয়ে দেন। পরে বিমানটিকে ট্যাক্সিওয়েতে সরিয়ে নেওয়া হয় এবং সেখানেই যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানবন্দরের জরুরি সেবা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোম ও পানি দিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে তদন্তে জানা যায়, হাইড্রলিক সিস্টেমে আকস্মিক লিক হওয়ায় চাকার অংশ অত্যন্ত গরম হয়ে যায়, যার ফলেই আগুন ধরে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ত্রুটি যদি উড্ডয়নের সময় দেখা দিত, তাহলে ঘটতে পারত বড় ধরনের বিপর্যয়। সৌভাগ্যবশত, কোনো প্রাণহানি ঘটেনি।

প্রসঙ্গত, মাত্র ক’দিন আগেই ১২ জুন আহমেদাবাদে উড্ডয়নের পরপরই লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পড়ে, যেখানে ২৪২ যাত্রীর মধ্যে ২৪১ জন এবং নিচে থাকা আরও ২৯ জনের মৃত্যু হয়। একের পর এক এমন দুর্ঘটনায় ভারতের বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার কার্ড তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা

আবারও ভারতে বিমানে আগুন

আপডেট সময় ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫