ময়মনসিংহ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঁইয়াকে (৬০) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

গত রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নিজ বাড়ি থেকে অটোরিকশায় সান্দিকোনা বাজারে যাচ্ছিলেন রোকন ভুঁইয়া। পথে ডাউকি গ্রামের মসজিদের সামনে পৌঁছাতেই একই গ্রামের আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতৃত্বে মাসুদ, রাকিবসহ ৫-৬ জন ধারালো অস্ত্র দিয়ে রোকন ভূঁইয়ার উপর অতর্কিত হামলা চালায়।

এলাকার বাসিন্দারা জানান, কিছু দিন আগে রোকন ভূঁইয়ার ভাতিজা সজীবের সাথে তাইজ্জত আলীর ছেলে রাকিবের কথা কাটাকাটি হয়েছিল। এরই জেরে  রোকন ভূঁইয়াকে কুপিয়ে জখম করে তারা।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে  এ হামলার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নেত্রকোনায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় ১১:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫