ময়মনসিংহ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল করতে ফজলুর রহমান সরকারের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক পূর্বধলায় ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, উদ্যোগ এমপি মানসুরা আলমের বিরামপুরে ঐতিহ্যের হাডুডু খেলা ঘিরে উৎসবের আমেজ, মাঠে নামছে ৮ দল চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেই অধ্যক্ষ বরখাস্ত সাংবাদিককে ‘হাঁটু ভেঙে’ দেওয়ার হুমকি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে ‘হাটু ভেঙে’ পঙ্গু করে দেওয়ার হুমকিদাতা অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত সোমবার (২৩ জুন) বিকেলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোছা. খাদিজা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এর আগে গত ২১ এপ্রিল ‘চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা এসএসসি পরীক্ষা কেন্দ্রে’ শিরোনামে ‘দৈনিক আমাদের সময়’ ও ‘ডেইলি ক্যাম্পাস’ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, মিঠাপুকুরের পায়রাবন্দে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষ মো. মাহেদুল আলমের ছত্রছায়ায় আর্থিক চুক্তিতে নকল সরবরাহের প্রতিযোগিতা চলছে। এই সংবাদের পরেই ‘দৈনিক আমাদের সময়’-এর রংপুর প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলামকে মুঠোফোনে হাটু ভেঙে পঙ্গু করে দেয়ার হুমকি দেন অধ্যক্ষ মো. মাহেদুল আলম। এ ঘটনার একট কল রেকর্ড  ছড়িয়ে পড়লে এ নেয় তুমুল সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় ও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে অধ্যক্ষ মাহেদুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল করতে ফজলুর রহমান সরকারের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

সেই অধ্যক্ষ বরখাস্ত সাংবাদিককে ‘হাঁটু ভেঙে’ দেওয়ার হুমকি

আপডেট সময় ১০:৩৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫