ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কুড়িগ্রামে স’মিলের করাতে দুই ভাগ হয়ে গেল শ্রমিকের দেহ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স’মিলের করাতে গাছ কাটতে গিয়ে করাতে কাটা পড়ে শুকুর আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

গত সোমবার (১৪ জুলাই) শেষ বিকেলে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের ‘স’ মিলে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার দবির উদ্দিনের ছেলে এবং ‘স’ মিলের মালিক আয়নাল হক ভগ্নীপতি বলে জানা গেছে।

জানা গেছে, সোমবার বিকেলে অন্যান্য শ্রমিকদের সঙ্গে মিলে কাঠ ফাঁড়াই করছিলেন শুকুর আলী। এ সময় হঠাৎ একটি ফাড়াই কাঠ ছুটে এসে মিস্ত্রি শুকুর আলীকে আঘাত করে। ছুটে আসা কাঠের ধাক্কা সামাল দিতে না পেরে ‘স’ মিলের করাতের উপর পড়ে যান তিনি। এতে তার বাম কাঁধ মুহূর্তেই দেহ থেকে আলাদা হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন জানান, ‘স’ মিলে কাঠ ফাঁড়াই করার সময় করাতের উপর পড়ে ওই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

কুড়িগ্রামে স’মিলের করাতে দুই ভাগ হয়ে গেল শ্রমিকের দেহ

আপডেট সময় ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫