ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাহমুদা আক্তার বন্যা কে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চায় ময়মনসিংহবাসী লাল খান উচ্চ বিদ্যালয়-এ অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ চট্রগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় নালিতাবাড়ীর কলেজ ছাত্র নিহত নালিতাবাড়ী পৌর শহরে মোবাইল কোর্ট ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভ ফুলেল শুভেচ্ছায় সম্মানিত আলহাজ্ব সালমান ওমর রুবেল, প্রত্যাশা বাস্তব অগ্রগতির বাংলাদেশ ব্যাংকের ঘটনা বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বললেন ডা. শফিকুর রহমান আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আজ প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় নেতাদের নারায়ণগঞ্জে আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে নানা মহলে শঙ্কা তৈরি হয়েছে।

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন লোক এসে এ ঘটনা ঘটিয়েছে। এতে একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যায়।

জাতীয় নাগরিক পার্টির সদস্য আব্দুর রহমান গাফ্ফারী বলেন, মধ্যরাতে নিষিদ্ধ সংগঠনের লোকজন আগুন দিয়েছে। তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আজ দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে আসবেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের একটি তোরণ পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গভীর রাতে কলেজরোড এলাকায় কে বা কারা একটি তোরণ পুড়িয়ে দিয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া যেসব রুটে এনসিপির নেতারা যাতায়াত করবেন, সেসব রুটে যথেষ্ট পরিমাণ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা নেই।

জানা যায়, দুপুরের পরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এ রাজনৈতিক দল সারাদেশে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও এ আয়োজন করেছে।

এ পদযাত্রায় দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্থা শারমিনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাহমুদা আক্তার বন্যা কে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চায় ময়মনসিংহবাসী

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন

আপডেট সময় ০১:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫