ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা পহেলা বৈশাখ: ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ডিএমপি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি নির্দেশনা নববর্ষের আবাহন : ঐতিহ্যের পথ বেয়ে আধুনিকতার উৎসবে ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন হুমায়ুন কবির বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ​দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২০ এপ্রিল নিজ জন্মভূমি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ নয়, কেবল ‘সতর্কবার্তা’? ইরানে সীমিত হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। বিকেলে নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলেছেন সমাজকল্যাণমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) নগরীর বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতেরা হলেন- নগরীর বয়রা শেরের  মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার শীল (৪৭), আজিবর (৫৯) ও শেখ তোতা (৬০)। এছাড়া  অসুস্থ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে উজ্জ্বল ও সাত্তার নামের আরও দুজনকে ভর্তি করা হয়েছে ।

পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এস আই আবদুল হাই। পুলিশ ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ “শনিবার সকালে রেক্টিফাইট স্পিরিট (হাতে তৈরি মদ) জাতীয় অ্যালকোহল পান করে ওই ৬ জন। ওই মদের সঙ্গে যুক্ত করা হয় চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট। যা খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তারা পেটে ব্যথার কথা বলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। বিষয়টি মৃত ব্যক্তিদের পরিবার থেকে গোপন রাখা হয়। সন্ধ্যার পর ৬ জনের মৃত্যুর ঘটনা জানাজানি হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির জানান, অতিরিক্ত কিংবা বিষাক্ত মদ পানের কারণে তাদের মৃত্যু হয়েছে কি-না, এটা ময়নাতদন্ত শেষে জানা যাবে। নিহতদের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা

বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

আপডেট সময় ০৯:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫