ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিদ্যালয়ের মাঠ রক্ষায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে শতবর্ষী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

আজ রোববার (২০ জুলাই) দুপুর ১টায় বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯০৬ সালে তৎকালীন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুর নিজ জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের এ ঐতিহাসিক খেলার মাঠটি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

তারা অভিযোগ করেন, সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে এই মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের পরিবেশ, ইতিহাস এবং শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থি। এটি বেআইনি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ বলে তারা দাবি করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন-

১. বিদ্যালয়ের মাঠে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিল করতে হবে। ২. মাঠটিকে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য আগের মতো উন্মুক্ত রাখতে হবে। ৩. ভবিষ্যতেও এই মাঠ যেন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না হয়, তার নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে।

উল্লেখ্য, দেবীগঞ্জ পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের জন্য নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠকে নির্বাচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক। পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে রাস্তায় নামে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

বিদ্যালয়ের মাঠ রক্ষায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

আপডেট সময় ০৫:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫