ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় শাহাপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক হাফেজ মো. সরিফুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গণটিটুনিতে হত্যাকারী রাজু গাজী (৩৫) নিহত হন।

আজ রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার ভেতরেই এ হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে জানা গেছে।

নিহত হাফেজ মো. সরিফুল ইসলাম উপজেলার শাহপুর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দীনের ছেলে। অপর নিহত রাজু গাজী একই গ্রামের মোস্তফা গাজীর ছেলে।

ঘটনার পর তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও স্থানীয় ইউপি সদস্য সামসুল হুদা পল্টু হত্যার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম গাজী দুপুর ৩টার দিকে খাওয়া দাওয়া শেষে মাদ্রাসায় যায়। এ সময় এলাকার মানসিক ভারসাম্যহীন রাজু গাজী মাদ্রাসার ভেতরেই পেছন দিক থেকে গিয়ে গাছ কাঁটার দা দিয়ে হাফেজ সরিফুলকে কোপ দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী রাজুকে ধরে গণপিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী বলেন, রাজু একজন নেশাখোর। মাদকের নেশা করতে করতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন  বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫