ময়মনসিংহ , রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে র‍্যাবের অভিযান সোহরাওয়ার্দী হাসপাতালে বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে বললেন ডা. জুবাইদা রহমান ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত মামলার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্কবার্তা শিক্ষা মন্ত্রণালয়ের ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ ময়মনসিংহে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের মোবাইল গেজেট এক্সেসরিজ শুভ উদ্বোধন। অবৈধ পাম্পে তেল বিক্রির অভিযোগ, ৯০ হাজার টাকা জরিমানা পাবনায় তারেক রহমান আজ জাতির নেতা বলেছেন তথ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে গরু-ছাগল ও হাস-মুরগি বিতরণ

পারি ডেভলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত ও পারি নিরাপদ (এগ্রিকালচার ও লাইভলিহুড) প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে ১৭৫ জন হতদরিদ্রের মাঝে গরু-ছাগল ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। গত ১৬ জুলাই বুধবার উপজেলার রামচন্দ্রকুড়া ও যোগানিয়া ইউনিয়নের প্রান্তিক হতদরিদ্রদের সাবলম্বী করার লক্ষ্যে উপজেলা পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্প অফিসে এসব বিতরণ করা হয়

২১ জুলাই সোমবার পারি-নিরাপদ প্রজেক্টের এগ্রিকালচার এন্ড লাইভলিহুড অফিসার আলী আকবর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্প অফিস থেকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ও যোগানিয়া ইউনিয়নের হতদরিদ্র ১৭৫ জনকে দুইদিন ব্যাপী গরু-ছাগল ও হাস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। পরে প্রশিক্ষণ শেষে ১০ জনের মাঝে গরু, ২৫ জনের মাঝে ছাগল, ৩০ জনের মাঝে হাস ও ১১০ জনের মাঝে মুরগি বিতরণ করা হয়।

পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কমল পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, উপজেলা ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর, বিনা উপকেন্দ্রের খামার ব্যবস্থাপক শফিকুজ্জামান সোয়েব প্রমুখ।

গরু-ছাগল ও হাঁস-মুরগি উপহার পেয়ে পারি ডেভলপমেন্ট ট্রাস্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

এসময় পারি ডেভলপমেন্ট ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে

নালিতাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে গরু-ছাগল ও হাস-মুরগি বিতরণ

আপডেট সময় ১২:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫