ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঘুষ নেওয়ার হাত অবশ করে দেওয়া হবে বললেন জামায়াত আমির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। কোথাও আমাদের লোকেরা ঘুষ হাতে তুলে নেবে না, আর ঘুষের জন্য হাত বাড়ালে তার হাত অবশ করে দেওয়া হবে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভায় এসে এসব কথা বলেন তিনি।

এর আগে ঢাকায় জামায়াতের সমাবেশে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যাওয়া রংপুর মহানগর জামায়াতের রোকন শাহ আলমের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য রংপুরে আসেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দলের কেউ সরকারি প্লট নেবে না, বিনা শুল্কের গাড়িও ব্যবহার করবে না। আমরা আগে নিজেদের ঘর সামলাব, তারপর বাহির সামলাব। এক দেশে দুই আইন চলবে না। আমরা যদি না নিই, কাউকেও নিতে দেব না।

তিনি আরও বলেন, আমরা গর্জন করব সংসদের ভেতরে, গর্জন করব রাজপথে, আর তা আপনাদের সঙ্গে নিয়ে। যারা রাজনীতিতে আসবেন, তাদের বলব, দয়া করে ভিক্ষুক, চোর বা লুটেরা মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। রাজপথের মানসিকতা নিয়ে আসবেন। মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। এটি জঘন্য অপরাধ। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছেন, তাদের বলব, ভিক্ষা অনেক বেশি সম্মানজনক।

অভিজাত শ্রেণির জন্য জামায়াতের লড়াই নয় জানিয়ে জামায়াতের এ শীর্ষনেতা বলেন, অভিজাত শ্রেণির জন্য লড়াই করব না। অভিজাত শ্রেণির জন্য লড়াই আমার করা লাগবে না কারণ ওরা ওদের স্বার্থ খুব ভালো বোঝে। আমরা লড়াই করব খেটে-খাওয়া কৃষক ভাইয়ের জন্য, শ্রমিক ভাই-বোনদের জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য, পরিচ্ছন্নতা কর্মী যাদের আমরা অবহেলা করি তাদের সম্মান ফিরিয়ে আনার জন্য। আমাদের লড়াই হবে বাংলাদেশের মানুষের সম্পদ পাহারা দেওয়ার জন্য।

শফিকুর রহমান আরও বলেন, যে দিকে তাকাই, শুধু অপরাধ আর অপরাধই দেখতে পাই। নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে সারা দেশ। এসব কালো পর্দা আমরা ছিঁড়ে খানখান করে ফেলব। এমন তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা ও জেলা সভাপতি ফিরোজ মাহমুদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

ঘুষ নেওয়ার হাত অবশ করে দেওয়া হবে বললেন জামায়াত আমির

আপডেট সময় ০৯:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫