ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার জুনে ‘বাংলা কিউআর’ চালুর আল্টিমেটাম, না করলে জরিমানা পাবনা জেলা ফরিদপুর উপজেলায় নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় সেবাগ্রহীতাগণদের চরম ভোগান্তি গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুর চাঁদাবাজীর অভিযোগ ছাত্রদল নেতাকে বহিষ্কার পুলিশে সোপর্দ

চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে শেরপুর সদরের লছমনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সবুজ আহাম্মেদ (৩৫) ও বর্তমান সভাপতি আল আমিন ইসলাম সাগর (২৬) কে বহিষ্কারের পর পুলিশে সোপর্দ করেছে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ জুলাই) রাতে কুসুমহাটি বাজারস্থ লছমনপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। লছমনপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ ওঠেছে, লছমনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সবুজ আহাম্মেদ ও বর্তমান স্থগিতকৃত সভাপতি আল আমিন ইসলাম সাগর দলীয় কোন কর্মকান্ডে আসেন না। তারা বিভিন্ন স্থানে দলের নাম করে চাদাঁবাজি করে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। বুধবার চাঁদার দাবীতে বলাইয়েরচর ইউপি চেয়ারম্যানকে তারা পরিষদে লাঞ্চিত করেন। লছমনপুর ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যানের মোটরসাইকেল ভাংচুর করে ও পরিষদের সচিবসহ অন্যদের বের করে দিয়ে পরিষদের ভবনে তালা দেন। এছাড়াও কুসুমাহাটি বাজারে আশাপাশের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবী করে।এতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। দলের ভাবমূর্তি রক্ষায় রাতেই ব্যবসায়ীদের সহায়তায় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সবুজ ও সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এদিকে এ ঘটনার পরপরই আল আমিন ইসলাম সাগরকে সভাপতি পদসহ প্রাথমিক সদস্য থেকে আজীবনের জন্য বহিস্কার করেছে শেরপুর সদর উপজেলা ছাত্রদল।

এছাড়াও লছমনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আলেয়া বেগম বাদী হয়ে সবুজ ও সাগরসহ পাঁচ জনকে আসামী করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র জানিয়েছেন গোলাম পরওয়ার

শেরপুর চাঁদাবাজীর অভিযোগ ছাত্রদল নেতাকে বহিষ্কার পুলিশে সোপর্দ

আপডেট সময় ০২:৪৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫