ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২০ এপ্রিল নিজ জন্মভূমি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ নয়, কেবল ‘সতর্কবার্তা’? ইরানে সীমিত হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। বিকেলে নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলেছেন সমাজকল্যাণমন্ত্রী নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য মুক্তাগাছায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন; ভুক্তভোগীদের বিরুদ্ধেই উল্টো মামলা অভিযোগ গৌরীপুরে প্রতিশ্রুতি কিন্ডারগার্টেনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের  উদ্বোধন ময়মনসিংহ জিলা স্কুলের ২৪জন শিক্ষার্থীর মাঝে MZS জুয়েল স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান  ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৬০ শিক্ষার্থী ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৬০ জন শিশু-কিশোর শিক্ষার্থী।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গণে এসব উপহার বিতরণ করা হয়। স্থানীয় কাদিপুর ইসলামী যুব সংঘের আয়োজনে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কাদিপুর জামে মসজিদের মুতাওয়াল্লি আলহাজ শাহীন আহমদের সভাপতিত্বে ও মসজিদের ইমাম হাফিজ জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, শিল্পী ও আলোচক, আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ। আমন্ত্রিত অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পুরসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ, সমাজসেবক মছব্বির আলী মছনু, আব্দুস সালাম, মো. সাকু মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।

এবারের এই প্রতিযোগিতায় এলাকার ৬০ জন শিশু ও তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১ জন টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করে পুরস্কারের জন্য নির্বাচিত হোন। লটারির মাধ্যমে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান নির্ধারণ করা হয় এবং বাকি ৭ জনকে যৌথভাবে ৫ম স্থান বিজয়ী ঘোষণা করা হয়। ১ম পুরস্কার বাই সাইকেল পান শিক্ষার্থী রাফি। এছাড়া দুজনকে সেলাই মেশিন, একজনকে চার্জার ফ্যান, সাতজনকে বিশেষ পুরস্কার ও অংশগ্রহণকারী সকলের মধ্যে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

এর আগেও সংগঠনের উদ্যোগে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য ৫০ শিশু কিশোরকে পুরস্কার দেওয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া অনুষ্ঠানে এলাকা থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং বর্তমানে দেশে অবস্থানরত কয়েকজন প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২০ এপ্রিল নিজ জন্মভূমি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

৬০ শিক্ষার্থী ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন

আপডেট সময় ০২:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫