ময়মনসিংহ , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ঈদযাত্রার প্রথম দিনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর স্টেশনে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন জাতীয় ঈদগাহে গৌরীপুরে ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান ‘লন্ডভন্ড’ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার সংশয় ময়মনসিংহ কাবাডি একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত একদিনে ১০ হাজার অতিরিক্ত যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতুতে ছয় জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা দুপুর ১টার মধ্যে তারেক রহমান বাবার পদচিহ্ন ধরে হাঁটলেন ঈদের টানা সাত দিনের ছুটি আজ থেকে শুরু হচ্ছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গ্রামজুড়ে শোকের মাতম , চার ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

উঠোনের চারপাশে ভিড় করেছেন গ্রামবাসী। তার ঠিক মাঝখানেই রাখা দুটি খাটিয়া। সেদিকে তাকিয়ে অঝোরে কাঁদছেন প্রতিবেশী-স্বজনরা। মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে এক সঙ্গে বাবা-ছেলে  মৃত্যুতে এভাবেই নেমে এসেছে শোকের মাতম। শোকে

গত সোমবার (২৮ জুলাই) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা। সেদিন সন্ধ্যায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে মো. সোলেমান খান অসুস্থ হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন সোলেমান খান। দুদিন পর অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন তার বাবা মো. আবুল হাসেম খান। সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চিকিৎসাধীন আবস্থায় মারা যান মো. আবুল হাসেম খান। বাবার মৃত্যুর খবরে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন। প্রায় ৪ ঘণ্টা পর সকাল ৯টার দিকে মৃত্যুকে আলিঙ্গন করেন তিনিও। সর্বশেষ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

সোলেমান খানের ছোট ভাই মো. শাহাজালাল খান বলেন, এত অল্প সময়ে বাবা ও বড় ভাইকে হারিয়ে ফেললাম। এই কষ্ট ও শোক কিভাবে সহ্য করবো। বড় ভাইয়ের আয়েই সংসার চলত।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি। দুজনের মৃত্যুই অসুস্থতাজনিত। তাই এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির

গ্রামজুড়ে শোকের মাতম , চার ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

আপডেট সময় ১০:০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫