ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এনসিপির পদযাত্রায় নিরাপত্তা জোরদার গাজীপুরে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

গাজীপুরের রাজবাড়ী এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে পদযাত্রা ও সমাবেশের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে তাদের তৎপরতা শুরু করে।

এদিকে এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

পদযাত্রায় অংশ নিতে পারেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ প্রমুখ।

আয়োজকরা বলেন, বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গাজীপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

এনসিপির পদযাত্রায় নিরাপত্তা জোরদার গাজীপুরে

আপডেট সময় ০১:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫