ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গ্রেপ্তার কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

গোয়েন্দা পুলিশ (ডিবি) ফরিদপুরে কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা বেগমকে গ্রেপ্তার করেছে । আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আঞ্জামান আরা বেগম কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা লীগের সহসভাপতি। তিনি নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, ডিএমপির ডিবির একটি টিম মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রী আঞ্জমান আরাকে গ্রেপ্তার করেছে। আমরা ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। তাকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, নিশ্চয়ই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলার রয়েছে। এখন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা তার বিরুদ্ধে নতুন করে কোনো মামলা হবে কিনা এটা ডিএমপির ডিবি বলতে পারবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন

গ্রেপ্তার কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী

আপডেট সময় ০২:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫