ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি-এনসিপি পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের আহত হয়েছেন অন্তত দশজন। তাদের মধ্যে ইউনিয়ন পরিষদের একজন সদস্যও (মেম্বার) রয়েছেন।আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদরের আল্লাহ’র চত্বরে সংঘাতের এ ঘটনা ঘটে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ ওঠার পর এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের অধিকাংশই আসিফ মাহমুদ সমর্থকদের বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া কর্মী-সমর্থক। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদরে পাঠানো হয়েছে।

জানা গেছে, গতকাল বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ’র চত্বরে এনসিপির নেতারা ও আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে জমায়েত হন। এ সময় ওই সমাবেশ লক্ষ্য করে পাশের জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট-পাটকেল ছোঁড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এনসিপির অন্তত ১০ সমর্থক আহত হয়েছেন বলে দাবী করা হয়েছে।

আহত ইউপি সদস্য শেখর বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ’র চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল। এ সময় আমাকে ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেয় এবং শরীরের বিভিন্ন অংশ আঘাত করা হয়।’

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের উপর হামলা চালায়। এতে আমি নিজেও আহত হই। আমরা পূর্বনির্ধারিত মিছিল নিয়ে আসার পর ইট-পাটকেল ছুঁড়ে আমাদের ধাওয়া করা হয়।’

এ ব্যাপারে জানতে চাইলে মুরাদনগর থানার পরির্দশক (তদন্ত) আমিন কাদের খান বলেন, ‘মুরাদনগর সদরে এনসিপি সমর্থকদের সমাবেশ চলছিল। এ সময় পাশেই অবস্থান করা কিছু লোক ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপর কিছুক্ষণের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

বিএনপি-এনসিপি পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০

আপডেট সময় ০৯:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫